
২০শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে হাটহাজারী পৌরসভধীন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ইদ্রিস টাওয়ারের পিছনে ভাই ভাই ঝাল বিতানে নাস্তা বানানোর সময় নাস্তার দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসের খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মোঃ মোকাররম নামে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা হলে তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। আমি ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাই তারা যথাযথ নিয়ম প্রক্রিয়া মেনে কাজ করায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩