
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন
সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, বিএনপি'র আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহীন আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মিগণ
উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বিভিন্ন বক্তারা উপজেলার নানা সমস্যা ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সেইসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩