

"জীবন বীমা শিল্পে-প্রাইম একটি শ্রেষ্ট নাম "
এই স্লোগানকে সামনে নিয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী পূণার্ঙ্গ সার্ভিস সেন্টার কর্তৃক মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গুনাগরী সাংগঠনিক অফিসের ডিজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় ও চট্টগ্রাম জোন ২ বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইভিপি ও ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলম সভাপতিত্বে আজ বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের হল রুমে উক্ত চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এর মুহাম্মদ সলিম উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ২ ও ৯ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম আজগর হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী গুনাগরী সাংগঠনিক অফিসের জিএম এন্ড ইনচার্জ মোহাম্মদ ইউসুপ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস, বাঁশখালী'র স্থানীয় সাংবাদিক সফকত হোসাইন চাটগামী, জসীম উদ্দিন, রেজাউল করিম, সহ শত শত স্থানীয় বীমা গ্রহক উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী পূর্নাঙ্গ সার্ভিস সেন্টারের গ্রাহক আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির
মৃত্যু দাবী পরিবারকে ৭,৩০,৫৮৫/- টাকার একটি ইসলামী ব্যাংকের চেক প্রদান শেষে মরহুমের মাগফেরাত এর জন্য বিষয় দোয়া করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩