
পূর্বাচল উপশহরের ৩নম্বর সেক্টরের কুড়িল-কাঞ্চন সড়কের ভুঁইয়াবাড়ি সেতু এলাকায় গতকাল ১৮ডিসেম্বর বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ(২৫) ও শিপন মিয়া(২৭) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। তারা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইলফোন ব্যবসায়ী।
নিহতদের বন্ধু রাকিব হোসেন জানান, যমুনা ফিউচার পার্ক মার্কেট বন্ধ থাকায় গতকাল বুধবার ১২ জন মোবাইলফোন ব্যবসায়ী মিলে ৬টি মোটরসাইকেলে তারা পূর্বাচলে ঘুরতে আসে। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩