
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ শাখার নেতা কর্মীরা।
এসময় কলেজ শাখার সভাপতি জনাব মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। ছাত্রশিবিরের নেতা কর্মীরা অধ্যক্ষ মহোদয়ের সাথে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা ঐতিহ্যবাহী এই কলেজ ক্যাম্পাসের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। অধ্যক্ষ মহোদয় মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এসময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকগণের মাঝে জুলাই অভ্যুত্থানের ইতিহাস সম্বলিত তিন পাতার ক্যালেন্ডারসহ শিবিরের বার্ষিক প্রকাশনার উপহার সামগ্রী প্রদান করেন তারা। পরে এক ফটোসেশান অনুষ্ঠিত হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩