শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ
মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০২.৩০ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১ টি মোবাইল ফোন ও নগদ ৩৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মোরছালিন (২১), পিতা-মোঃ ফরজেন আলী, সাং-বাজিতপুর (নতুনপাড়া), ইউনিয়ন-শেমপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩