
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন এটি। সারা দেশে আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। জাতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে দিনটিকে।
দিবসটি উদযাপন উপলক্ষে রংপুরে "কারমাইকেল কলেজ বন্ধু ফোরাম"(অনার্স ২০০১-২০০২ সেশন)-এর উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইমামের নেতৃত্বে সকালে কারমাইকেল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফোরামে বন্ধুরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ফোরামের লালবাগে অবস্থিত প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন তারা। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বন্ধুরা। এসময় কার্যনির্বাহী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩