
গত ১৫/১২/২০২৪ ইং, রবিবার, রাত ১২:২০ মিনিটে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমানকে আটক করা হয়। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া থানার পূর্ব ইছলি গ্রামের বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোঃ হাফিজুর রহমান ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ হাফিজুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে যৌথ বাহিনী জানিয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩