এম এইচ কামাল বাকেরগঞ্জ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, বাকেরগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি নাসির জোমাদ্দার।
রবিবার(১৫ই ডিসেম্বর ২০২৪) বিকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি'র অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়,
আগামীকাল ১৬ ডিসেম্বর জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির র্যালি সফল করার লক্ষে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সফল সাংসদ, বাকেরগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আবুল হোসেন খান। সঞ্চালনায় ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন। ও আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এসময় আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। এছাড়াও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা আলোচনা করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩