শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্তে এক আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. এরফান আহমেদ, তাড়াশ থানার ওসি মোঃ আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মসগুল আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন। এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বিন্দু সহ আরো অনেকেই।
উক্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা স্ইুচিং মং মারমা বলেন ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করার জন্য নির্বিচারে মনির চৌধরী, গোবীন্দ চন্দ্র দেব, অধ্যাপক, আনোয়ার পাশা, ডা. আলিম চৌধরী সহ অসংখ্য বুদ্ধিজিবীকে হত্যা করেন। যা ছিল বাঙ্গালী জাতির জন্য অপুরণীয় ক্ষতির কারণ। আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের আত্তত্যাগ আমরা কখনও ভুলব না। শহীদ বুদ্ধিজীবী দিবস এটা রাষ্ট্রীয় মর্যাদা শহীদদের প্রতি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩