
সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ নারী বিক্রেতাদের মাঝে মালামাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মালামাল গুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ অর্থায়নে সহযোগিতায় স্থানীয় পরিবর্তন সংস্থায় এই মালামাল গুলো বিতরণ করে।
বেসরকারী এনজিও পরিবর্তনের ব্যবস্থাপনা পরিচালক মো আব্দুর রাজ্জাক রাজু দুঃস্থ নারী বিক্রেতাদের কাছে মালামাল গুলো হস্তান্তর করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মসগুল আজাদ ।
পরিবর্তন এনজিও এর সূত্রে জানায়, তাড়াশ পৌর এলাকার বিভিন্ন মোড়ে আট নারী দীর্ঘদিন ধরে খাবার বিক্রি করে আসছিলেন। এজন্য ওইসব নারীদের মাঝে মালমাল বিতরণ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩