
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস/২০২৪ পালিত হয়েছে। আজ সোমবার, ৯ ডিসেম্বর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দূর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ করা হয়।
পরে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মাওলানা মোঃ নূরুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার, নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ, মোঃ ওবাইদুর রহমান, রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক, মোঃ হুমায়ুন কবির আজম ও নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ আবুল হোসেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ সকলেই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন।
৫ আগস্টের আগে বাংলাদেশের প্রেক্ষাপট যেমনি থাকুক না কেন ৫ই আগস্টের পর বাংলাদেশে যাতে কোনরকম দুর্নীতি না হয় সেই জন্য প্রশাসন সহ সকলকেই এর তীব্র প্রতিবাদ ও রুখে দেওয়ার জন্য বক্তারা বক্তব্যের মাঝে তুলে ধরেন, আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনা করেন, নাচোল পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ হারুন আর রশিদ।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩