
“অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এ শ্লোগানকে সামনে রেখে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারির উপজেলা শুমারি সমন্বয়কারী,জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজার গণের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ৫ই ডিসেম্বর ২০২৪ইং বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় সিংড়া চলনবিল মহিলা ডিগ্রী কলেজে অনুষ্টিত হয়।
সিংড়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড় পরিসংখ্যান জোনাল অফিসার সঞ্জয় মানী তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই আপনাদের তথ্য যেন নির্ভুল হয় এমনটাই আশা করি।
ডিসেম্বরে ২০২৪ সালে ৪র্থ অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হবে। শুমারী প্রধানত তিন ধরনের হয়ে থাকে জন, কৃষি ও অর্থনৈতিকশুমারী । যার মূল উদ্দেশ্য হলো অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মান সম্মত পরিসংখ্যান প্রণয়ন করা। অর্থনৈতিক শুমারী পূর্বে এটি আমরা কাগজে তথ্য সংগ্রহ করেছিলাম এবারে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য নেয়া হবে।
দিন ব্যপী প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে। অর্থনৈতিক শুমারীর মূল শুমারিতে দেশের সকল অর্থনৈতিক কর্ম কান্ড সম্পন্ন খানা ও প্রতিষ্ঠানসমূহ হতে আগামী ১০ডিসেম্বর থেকে ২৬ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। ডিজিটাল ট্যাবের মাধ্যমে ২৫ টি প্রশ্নের তথ্য নেয়া হবে। যা প্রশ্ন ও মোট ৭০টি তথ্য সংগ্রহ করা হবে তাই সহজে কম সময়ে আমরা প্রতিবেদন প্রকাশ করতে পারব। সকল সমন্বয়কারী, জেনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের ৪দিন প্রশিক্ষণ নিয়ে তথ্যগণনা কারীদের প্রশিক্ষণ দিতে হবে তাই আপনাদের ভূমিকা পালনে সর্বত্র সহযোগী কামনা করছি।
এসময় সিংড়া পৌরসভার ৩৩ জন উপস্থিত ছিলেন। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণ শেষ হবে। এবং মূল শুমারী কাল ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২৪ইং পর্যন্ত হবে। এই শুমারী কাল সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহোযোগিতা করার আহব্বান জানিয়েছেন।
০৫/১২/২৪
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩