
সোমবার (২ ডিসেম্বর) কারমাইকেল নাট্য-সাহিত্য সংসদ (কানাসাস) এর নবনির্বাচিত ( ২০২৪-২০২৫) পর্ষদের ১ম সাপ্তাহিক সাহিত্য আসর কলেজের সংস্কৃতিমঞ্চ লিচুতলায় অনুষ্ঠিত হয়। কানাসাস সভাপতি জনাব ইয়াকুব আলী রিপনের সভাপতিত্বে আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ও কানাসাস-এর প্রতিষ্ঠাতা শিক্ষক উপদেষ্টা প্রফেসর মোঃ শাহ্ আলম।
সাংগঠনিক সম্পাদক আসমাউল হুসনা আজমিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাসাসের সাবেক সভাপতি জনাব আসাদুল ইসলাম সরকার কমরেড, জনাব আমিনুল ইসলাম সরকার মিলন, জনাব রাসেদ দুলাল ও বিদায়ী সভাপতি জনাব শামীম আলামিন প্রমূখ।
সাপ্তাহিক সাহিত্য আসরে সদস্যরা কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও একক অভিনয় করেন। এতে ( ২০২৩-২০২৪) পর্ষদের শ্রেষ্ঠ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আসমাউল হুসনা আজমিরাকে সম্মানিত সদস্য জনাব আমিনুল ইসলাম সরকার মিলনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আসরে বিদায়ী পর্ষদের পক্ষ থেকে কানাসাস পরিবারকে কাহন উপহার দেয়া হয় এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আগামী সাপ্তাহিক সাহিত্য আসরে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩