
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে "লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন" নামে জনপ্রিয় কনটেন্ট কিউটর রন্জু মিয়ার কাপড়ের শো-রুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গের প্রায় ১০০ জন কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী, সাংবাদিক ও স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথারীতি এক অন্য রকম মিলন মেলায় পরিনত হয় উদ্বোধনী স্হানটি।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের আয়ে রন্জু মিয়া গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের চার মাথায় "লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন" নামে তার প্রতিষ্ঠানটির আজ থেকে যাত্রা শুরু হলো ।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রন্জু মিয়ার শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার কনটেন্ট ক্রিয়েটরা। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দে আত্মহারা তারা। রন্জুর মিয়ার প্রতি ভালবাসা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন তালেব ভাইজান, সুজন সখী, শামীম, আরমান, সৈকত, হৃদয়সহ অনেকে।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী রন্জু মিয়া বলেন, আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায়র কারণে আজ “লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন ” উদ্বোধন করা হলো। যেখানে একসময় আমার মোবাইল ফোন কেনার টাকাই ছিল না আর আজ আমি আপনাদের ভালোবাসায় একটি শো-রুমের মালিক হলাম। এজন্য ভালবাসার মানুষদের প্রতি কৃতজ্ঞ তিনি।
সেইসাথে গাইবান্ধাসহ সারা দেশের ভালবাসার মানুষদের তার নতুন প্রতিষ্ঠান ” লাইভ টিভি দারিয়াপুর আপডেট জোন" শো-রুমে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান তিনি।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩