
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়ে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরন সভা হয়।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরনে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, শিক্ষক জামাল মুন্সী, আনোয়ার হোসেন, লিউনী শিখা শিকদার, শাহনাজ পারভীন ও মাহামুদুল হক মিঠুসহ প্রমুখ।
স্মরনসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আলামিন হোসেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩