
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখা।
আজ ২৭ নভেম্বর বুধবার দুপুরে বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষ বাজারের মেইন রোড রেন্টি গাছ সংলগ্ন প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
সমাবেশ বাংলাদেশ হেফাজতে ইসলাম তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মঈনুদ্দীন সাহেবের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সালমান আহমদ সুজন এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতী মাওলানা সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলেছ উদ্দীন, সহ-প্রচার৷ সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীন রিয়াজ প্রমুখ নেতৃত্ববৃন্দ।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩