
সিরাজগঞ্জের তাড়াশে দুই সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছেন মোঃ জাহিদ হাসান। জাহিদ হাসান বারুহাস ইউনিয়নের দীঘুরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মোছাঃ সিমা খাতুনের সঙ্গে (৩৫)। সিমা খাতুন বারুহাস ইউনিয়নের মহিলা মেম্বর বিভিন্ন কাজে তাকে ব্যাস্ত সময় পার করতে হয় আর সেই সুযোগটা কাজে লাগায় স্বামী জাহিদ হাসান জরিয়ে পড়ে পরকীয়ায়। গত ২৫/১১/২৪ সোমবার পরকীয়া প্রেমিকা নিয়ে পালিয়ে যান তিনি ।
সোমবার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ঐ এলাকার ফজলুর রহমানের মেয়ে।
এলাকাবাসী জানান, আমরা শুনেছি জাহিদ হাসান একটা মেয়ে কে নিয়ে পালিয়ে গেছে।
ভুক্তভোগী সিমা খাতুন জানান আমার স্বামী পরকীয়া করে আমারই ছোট ভাইয়ের বউ নিয়ে সোমবার (২৫ নভেম্বর ) ১২ টার দিকে জাহিদ হাসান স্বর্ণের জিনিস ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জাহিদ হাসান এর বাড়িতে খোঁজ নেই । খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পালিয়ে গেছে জাহিদ। এ ঘটনায় মঙ্গলবার ( ২৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছি কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ভুক্তভোগী আরও জানান এ বিষয়ে জাহিদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর তার বাড়িতে গিয়েও কোনো সমাধান দেখা মেলেনি। তার বাড়ির লোকজন জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কিন্তু জাহিদ হাসান কে গতকাল ধরে বাড়িতে নেই। কোথায় আছে তাও জানেন না।
অভিযোগ সূত্রে জানাযায়, জমি বন্ধক রাখার ৫,০০,০০০/= ( পাঁচ লক্ষ টাকা) আলমারিতে রাখা ছিল। আর স্বর্ণের গহনা ছিল যার মুল্য ২,০০,০০০ ( দুই লক্ষ টাকা) চুরি করে নিয়ে গেছে জাহিদ হাসান ও সোনালী খাতুন (ভুক্তভোগীর ছোট ভাইয়ের বউ) সোনালী খাতুনের ৪ টি সন্তান আছে যার ভরণপোষণ করে আসছেন ভুক্তভোগী সিমা খাতুন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩