

বাঁশখালীতে পথরোধ করে উদ্দীপন এনজিও সংস্থা গুনাগরী প্রধান শাখার ফিল্ড অফিসারের কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার দুপুর ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর আশরাফ আলী বাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এনজিও কর্মকর্তা শিমরান আহত হয়েছেন।
উদ্দীপন গুনাগরী প্রধান শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। আহত শিমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্দীপন কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ সাধনপুর এলাকায় গুনাগরীস্থ উদ্দীপন প্রধান শাখার ফিল্ড অফিসার শিমরান কেন্দ্রের সকল সদস্যের টাকা তুলে হিসাব শেষ করে অন্য কেন্দ্রের উদ্দেশে রওনা হন।
পথে আশরাফ আলী বাড়ির কবরস্থান এলাকায় ১-৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে মারধর করা শুরু করে। এক পর্যায়ে মুখের দাঁত ফেলে দিয়ে আহত করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা আহত ফিল্ড অফিসার শিমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। খবর পেয়ে বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা প্রকাশ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩