
সোমবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বৈলগাঁও দমদমা দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় মোঃ জমির (৫০) নামের পথচারী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাস্তার পারাপার করতে গেলে উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোঃ জমির মাটিতে লুটে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ জমির পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের পুত্র। তিনি চার কন্যা সন্তানের জনক।
স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বারবার সড়কের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কোন আমলে নেননি।
বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দমদমার দিঘির পাড় এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ময়না তদন্তের ব্যাপারে বলেন,নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩