খালেদ হাসান, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতা কে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধা ৬:০০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান আলী (৬৫) কে ভূরুঙ্গামারী বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাজাহান আলী উপজেলার দেওয়ানের খামার এলাকার মৃত অছিম উদ্দীন মন্ডলের ছেলে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় গত ২৩ অক্টবর ভূরুঙ্গামারী থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয় আগামীকাল (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩