
এন,এম,সজীব স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার বিরামপুরে আমার বাংলাদেশ পার্টি-(এবি) পার্টি'র বিরামপুর শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল বিরামপুর ঢাকা মোড় মিজান মার্কেটের সামনে কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এবি পার্টির দিনাজপুর শাখার অধ্যক্ষ মেহেদী হাসান (পলাশ) এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সদস্য, এবি পার্টি ও সিনিয়র যুগ্ম আহবায়ক দিনাজপুর শাখার আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সুনিশ্চিত করার দাবিতে বিশাল এই জনসভায়-
বক্তব্য রাখেন,প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টটুল, বিশেষ অতিথি কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাতেন মারজান, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক দিনাজপুর শাখার শাহিনুর রহমান শাহীন, কেন্দ্রীয় সদস্য দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দিনাজপুরের এবি যুব পার্টির সমন্বয়ক সাইদুর রহমান সুমন, দিনাজপুর এবি যুব পার্টির মাহমুদুল ইসলাম সুমন, বোচাগঞ্জ উপজেলার সমন্বয়ক রায়হান কবির ও বিরামপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান সহ আরও অনেকেই।
এছাড়াও সন্ধ্য ৭টার দিকে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সু-নিশ্চিত করার দাবিতে,সুধীজন ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় হয়। সেখানেও উপস্থিত থেকে সুধীজন ও সাংবাদিকদের বিভিন্ন মতামত প্রশ্নের উত্তর দেন,প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময়ও উপস্থিত ছিলেন সুধীজনবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩