
রাজশাহীর পবায় শিশু নির্যাতনের অভিযোগ শিরোনামে ২ অক্টোবর ২০২৪ ইং তারিখে দৈনিক বার্তা' পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। জামায়াতকে জড়িয়ে যে সংবাদ দেয়া হয়েছে তা ভিত্তিহীন এবং মিথ্যা। শিশু নির্যাতনের অভিযোগে শাহমখদুম থানায় একটি মামলা করা হয়। এ মামলায় অন্যতম আসামী মোঃ মিরাজ উদ্দিন পিতা: ওয়াজুল ইসলাম সাং: ডাংগীপাড়া ইউনিয়ন: বড়গাছি, উপজেলা: পবা, জেলা: রাজশাহী, জামায়াতে ইসলামী রাজনীতির সাথে জড়িত বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়। আমরা সাংগঠনিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, উক্ত ব্যক্তি জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের কোন রাজনীতির সাথে জড়িত ছিল না বরং সে বড়গাছি ইউনিয়ন কর্তৃক গঠিত জামায়াত শিবির নির্মূল কমিটির সদস্য বলে প্রমাণ পাওয়া গেছে এবং সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এছাড়াও সে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের সুপারিশে আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে কলেজে চাকরি পায়। এহেন দুষ্কৃতিকারী ও প্রতারক ব্যক্তি ভবিষ্যতে যাতে জামায়াতে ইসলামী ও এর কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হতে না পারে এবং সংগঠনের কোন কার্যক্রমে উপস্থিত হতে না পারে সেই মর্মের সংগঠনের দায়িত্বশীল সকলকে সতর্ক করা হলো।
বিঃদ্রঃ উক্ত ব্যাক্তির কোন দায়ভার সংগঠন বহণ করবে না। এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আমীর
মোহাম্মদ আযম আলী বাংলাদেশ জামাতে ইসলামী পবা থানা কার্যালয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩