

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে CCR Campus Dairy কর্তৃক আয়োজিত ফটো কনটেস্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর হাবিবুর রহমান।
'কারমাইকেল কলেজ - Carmichael College Rangpur' ফেসবুক গ্রুপের এডমিন রবিউল ইসলাম রবি'র সঞ্চালনায় এবং কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সার্বিক সহযোগিতায় এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এডমিন রবিউল ইসলাম গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন এডমিন প্যানেলের সদস্য সজীব সরকার, আহসান হাবিবসহ অনেকে। তারা বলেন, এই গ্রুপ থেকে আমরা সমাজের জন্য ভালো ভালো কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতার চান তারা।
আলোচনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে ১ম স্হান অর্জন করেন দ্বাদশ শ্রেণির মোছাঃ সাদিয়া মনি, ২য় স্হান অনার্স ২য় বর্ষের মোছাঃ নূরতাজ পড়শি (অহনা) এবং তৃতীয় স্হান অর্জন করেন অনার্স ১ম বর্ষের তারিন সিদ্দিকা। এসময় বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩