নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গছিডাঙ্গা এলাকার জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার এলাকার সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া (মিলন) কে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩