
নাটোরের সিংড়ায় অবৈধ সূতি জাল উচ্ছেদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একদিনেই ৩৫০ ফিট অবৈধ সূতি জাল, যাহার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ও অবৈধ চায়না জাল ১৫ টি যাহার বাজার মূল্য ৫৫ হাজার টাকার অবৈধ জাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা এগারোটা হতে বেলা তিনটা পর্যন্ত নাটোর জেলার সিংড়া আত্রাই নদীতে ৩টি পয়েন্ট এ সিংড়া ক্যাম্পের সেনাবাহিনীর টহল, মৎস্য অফিসার সিংড়া, ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসময় প্রায় ৬০ হাজার টাকার মাছের পোনা ছেড়ে দেওয়া হয়েছে।
সিংড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির বলেন, এধরণের অভিযান চলমান সময় সিভিল প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের কোন ধরনের সমস্যা হয়নি। জনসার্থে এধরণের অভিযান অব্যহত আছে।

বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩