
নাটোরের সিংড়া উপজেলায় মোঃ আরিয়ান (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহঃস্পতিবার (৩১অক্টোবর) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের কয়াখাস গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু আরিয়ান কয়াখাস গ্রামের আঃ হাকিম (৩২) (সৌদি প্রবাসীর) ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,
বৃহঃস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে লোকজন ওই শিশুকে দেখে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর লাশটি তাহার নিজ বাড়িতে আছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন,বিষয় টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩