
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন রক্ষা বাঁধ এলাকায় দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এলাকাবাসির আয়োজনে সৈয়দপুর কবরস্থান যমুনা নদীর পাড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজা।
এসময় এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, এনায়েতপুর থানা নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর উপজেলা কমিটির সহসভাপতি আল মামুন, সমাজ সেবক ওসমান গণি, বসির আহম্মেদ, শিক্ষার্থী আয়শা খাতুন সহ নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মানে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারনে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহন সহ প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করা হোক। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন ছাত্র-জনতা।'
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩