
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার বিকালে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাঁকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: আনিছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
এডাব যশোরের সহসভাপতি মো: শাহজাহান নান্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো: রমজান আলী, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী বিশ্বাস, বাঁকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী লস্কর,সমাজ কল্যাণ সবুজ সংঘের নির্বাহী পরিচালক মো: আক্কাস আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকের কুফল,গুজব প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য প্রদান করেন। সমাবেশে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩