
আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিয়ার রহমান এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদসহ ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ৭২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিতকরণ ও শাস্তির ধরণ নির্ধারণের জন্য গত ২২ সেপ্টেম্বর তিন সদস্যের একটি তথ্যানুন্ধান কমিটি গঠন করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানকে। তাদের সাথে সদস্য হিসেবে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ।
সিন্ডিকেট সভায় উপাচার্য শওকাত আলী বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাত কর্মকর্তা কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। এ ছাড়াও যেসকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩