নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সিধঁ কেটে একই রাতে চার বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মিলনী স্কুল পাড়ায় এ চুরির ঘটনা ঘটে। চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কখন যে কার অর্জিত সম্পদ চুরি হয়ে যায় এমন আশংকায় রয়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মিলনী স্কুল পাড়ার জনৈক মুকুল মিয়া, রিপন মিয়া, সবুজ হোসেন ও জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের লুৎফর রহমানের বাড়ীতে সিধঁ কেটে ঘরে প্রবেশ করে ৫টি মোবাইল সেট ও ১টি চার্জার লাইট চুরি করে নিয়ে যায়।ভুক্তভোগীরা জানায়, রাতের আঁধারে কে বা কারা সিধঁ কেটে চুরি করেছে। আমরা ঘুমিয়ে ছিলাম কোন কিছুই টের পাইনি। এভাবে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আমাদের অর্জিত সম্পদ নিয়ে আমার চরম আতংকে রয়েছি।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, চুরির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩