
গোপালগঞ্জ. জেলার টুঙ্গিপাড়াতে তাহিন ( ২৭) নামের একাধিক মামলার দূর্ধর্ষ এক আসামি কে পাকড়াও করেছেন টুঙ্গিপাড়া থানা পুলিশ।
জানা যায় , গত শুক্রবার রাতে একটি গোপন সংবাদের সূত্র ধরে টুঙ্গিপাড়া থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের নির্দেশনায় এসআই সাজিদুল ইসলাম সোহাগএকটি সঙ্গীয় ফোর্স নিয়ে বাগেরহাট জেলার মোল্লারহাটের জয়ডিহি এলাকায় একটি অভিযান পরিচালনা করেন । এসময় পালানোর চেষ্টা করেও তিনটি গ্রেফতারি পরোয়ানা সহ১৩ টি মামলার দূর্ধর্ষ আসামি তাহিনকে গ্রেফতার করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বলেন ঐ যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে কোর্টে সোর্পদ করা হয়েছে। অপরাধী যতশক্তিশালীই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনাহবে। আর সমাজে মাদক সহ সকল অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩