
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, ২টি বােমা সদৃশ্য বস্তুু, ১প্যাকেট আগরবাতি ও ১পিচ সাবান এবং ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। দুর্বৃত্তরা এগুলাে রেখে গেছে এমন মন্তব্য করছেন গৃহকর্তা ও এলাকাবাসি।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে সুমন আলীর (৩২) বাড়ির রান্না ঘরের সামনে থেকে এগুলাে উদ্ধার করা হয়। স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক সঙ্গীয় ফাের্স নিয়ে এগুলাে উদ্ধার করেন।
গৃহকর্তা ও শ্রমিক লীগ নেতা সুমন আলী জানান, প্রতিরাতের ন্যায় সােমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভােরে আমার পরিবারের লােকজন ঘুম থেকে উঠে রান্না ঘরের সামনে দুটি বােমার মত বস্তুু, কাফনের কাপড়, ১টি সাবান, আগরবাতি ও আমাকে হুমকি দিয়ে লেখা ১ চিরকুট দেখতে পায়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিই। খবর পেয়ে পুলিশ সেগুলাে উদ্ধার করে নিয়ে গেছে। আমার সাথে কারও তেমন কােন শত্রুতা নেই। তারপরও কে বা কারা এমনটি করলাে বুঝতে পারছিনা।
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক জানান, বােমা সদৃশ্য বস্তুু, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বােমা সদৃশ্য বস্তুু দুটি বােমা কিনা সেটা পরীক্ষা-নিরিক্ষার পর বলা সম্ভব হবে। আর কে বা কারা এগুলাে রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তাছাড়া বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩