
শুক্রবার রংপুরের মডার্ণ মোড় সংলগ্ন শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে ওয়ালটন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জিএমএস এর স্বত্বাধিকারী জনাব সফিউল আলমের তত্ত্বাবধানে এবং জিএমএস ইলেকট্রনিক্স এর আয়োজনে নগরীর মডার্ণ মোড় সংলগ্ন শেখপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে ১৮ অক্টোবর এর শুভ উদ্বোধন হয়। এতে ৮ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল মডার্ন স্পোর্টিং ক্লাব, আজিজুললা স্পোটিং ক্লাব, দর্শনা নব স্পোটিং ক্লাব, ফেয়ার ফাইটাস স্পোটিং ক্লাব, রংপুর শিশু পরিবার,শাহী ভান্ডার একাদশ, রাজ্জাক স্মৃতি সংঘ ও সৈয়দপুর স্পোটিং ক্লাব।
জানা যায়, রংপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ এর স্মরণে ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩