
আজ ১৬ অক্টোবর ২০২৪ খ্রি. সকাল ১১:০০ টায় রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে তাঁর কনফারেন্সরুমে গোদাগাড়ীর প্রেমতলীতে শ্রী শ্রী পাট খেতুরী ধামে মহারাজ ঠাকুর নরোত্তম দাস মহোদয়ের তিরোধান উৎসব উপলক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (আইম অ্যান্ড অপস্), মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। এ সভায় খেতুরী ধামের গৌরাঙ্গ বাড়ির সভাপতি বিদ্যুৎ নারায়ন সরকার, গৌরাঙ্গ বাড়ির ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামাপদ সান্যাল, ইসকন খেতুরী ধামের সভাপতি পার্থ সারথী কৃষ্ণদাস, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের সাধারণ সম্পাদক নিত্যানন্দ-সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শ্রবণ করেন এবং উপরি-উক্ত উৎসব সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়টি তুলে ধরেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩