
আজ ১৩-১০-২০২৪ইং
সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারাদেশে ভক্তরা ভিড় করেন। অনেকে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানান। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো বিশেষ সতর্কতায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে, বিভিন্ন ভবনের ছাদে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিলো পুলিশের কড়া নজরদারি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা রাজশাহী জেলাধীন নওহাটা পৌরসভা,পবা উপজেলার ধর্মহটা ও দারুশা পূজা মন্ডপ পরিদর্শন ও শৃঙ্খলা প্রস্তুতি খোঁজখবর নেন পবা উপজেলা বি,এন,পি'র যুগ্ন আহবায়ক ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা।এবারের দুর্গাপূজা ছিলো বড় চ্যালেঞ্জিং বলেন কুতুব উদ্দিন বাদশা এ সময় আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির আহ্বায়ক সদস্য সচিব বিন্দু উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩