নিজেস্ব প্রতিবেদক, ভুুরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে জুবায়ের ইসলাম সাজু (২৪) নামে এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিন বাঁশজানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে। রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই যুবক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে একটি কটূক্তিমূলক পোষ্ট করেন।পরবর্তীতে ফেসবুক পোষ্ট কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধায় দক্ষিণ বাশজানী গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।এ সময় উত্তেজিত জনতা যুবকের সর্বোচ্চ শাস্তির দাবীতে থানায় অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ও ওসি জিল্লুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে সেই সাথে ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩