
কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজ ১৩ অক্টোবর ২০২৪ সকালে শাহীন আলম নামের একজন যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।
পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলম' কে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী যুবক শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপনচৌকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলাধীন মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।
এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা বলেন অভিযুক্ত ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩