
শুক্রবার (১১ অক্টোবর) রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির রংপুর মহানগর সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের নেতা কর্মীরা। জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রংপুর নগরীর মাহিগঞ্জও তাজহাট থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এদিকে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের পক্ষে তাদের সাথে যোগ দেন রংপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব তানভীর হোসেন আশরাফীসহ অনেকে। এছাড়াও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক দলও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩