
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার মন্ডলীভোগ গ্রামের মৃত হাজী কলমদর আলীর ছেলে মুহিবুর রহমান মানিক এবং একই থানার বারকা কাহন গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে আব্দুল করিম। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত-১ জন, জিআর পরোয়ানাভুক্ত-৪ জন, সাজা পরোয়ানাভুক্ত-১ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-৪ জন এবং অন্যান্য মামলায়-৮ জনসহ মোট ২০ জন আসামি গ্রেফতার করা হয়।
এছাড়া গত ২৪ ঘন্টার অভিযানে ৯৬ লিটার চোলাই মদ এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩