
আজ ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৫.৩০ ঘটিকা হতে রাত্রি ০৮.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন রাজশাহী জেলার রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান এবং রাজশাহীর পুলিশ সুপার
জনাব মোঃ আনিসুজ্জামান গোদাগাড়ী মডেল থানাধীন রাজাবাড়িহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা পূজামন্ডপ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ রুহুল আমিন, গোদাগাড়ী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ও প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এরপর রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার মহোদয় ইসকন বাংলাদেশ মন্দির এবং গৌরাঙ্গ মন্দির পরিদর্শন করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩