
চাঁপাইনবাবগঞ্জের নাচোল শাখা ইসলামী ব্যাংক
পিএলসি, নাচোল বাজার এজেন্ট আউটলেট, (Network lT digital Centre)-264-01) এর ইনচার্জ মোঃ এসারুল হক, ক্যাশিয়ার মোঃ আনিসুর রহমান ও মার্কেটিং অফিসার আবু রায়হান সহ অন্যান্যো সহকর্মীরা, উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ গ্রাহকদের জমাকৃত প্রায় ৮কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার সাথে জড়িত এবং সাহায্যকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের মুখোমুখি করা ও আত্মসাৎকৃত টাকা সাধারণ গ্রাহকদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রায় দেড়শতাধিক ভুক্তভোগীরার্্যালী, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। আজ বুধবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে ভুক্তভোগীরা একটি র্্যালী বের করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস বাস্টার্ড মোড়ে, ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের (সাবেক) ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নেতা আবু তাহের খোকন।
এছাড়াও ভুক্তভোগী, আলহাজ্ব শামসুদ্দিন মন্ডল (আমিন), মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার,
মোসাঃ শেরিনা বেগম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে নাচোল ইসলামী ব্যাংক শাখা কর্তৃক টাকা আত্মসাৎকারী অফিসারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭দিনের মধ্যে ভুক্তভোগীদের টাকা ফেরত না দিলে, রহনপুর শাখা ইসলামী ব্যাংক ঘেরাও, হরতাল ও অবরোধের ডাক দেবেন বলে আল্টিমেটাম দেন বক্তারা।
তারা আরও বলেন যে, এতেও যদি টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে একেরপর এক, আমাদের কর্মসূচি চলতেই থাকবে বলেও জানান বক্তারা।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩