
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলায় *ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রামস্থ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।শুক্রবার রাতে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫।
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন এবং আহত অনেকেই।
আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বিরুদ্ধে রাজশাহী নাগরীতে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩