
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বরকল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে বরকল ইউনিয়ন এলডিপির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাবু বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে উপজেলার সুচিয়া সাথী ক্লাবে (৪ অক্টোবর) শুক্রবার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহের মিয়া,
বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাঈদ বিন খায়ের, সাধারণ সম্পাদক সাহেব মিয়া মেম্বার, বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোবিন মেম্বার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি মনজুর মোহাম্মদ, এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের মধ্যে ইউপি সদস্য প্রিয়ব্রত চৌধুরী তনু, বিপ্লব চৌধুরী, অজিত ব্যানার্জী, জুয়েল শীল, মাস্টার মধু শীল, কিশোর শীল, সুজন চৌধুরী, মিটন দাশ গুপ্ত, রনি আচার্য্য, সাবু শীল, উত্তম শীল, বিপ্লব শীল, মধু রঞ্জন শীল, সয়ন শীল, প্রমুখ। এতে বক্তারা বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্দেশন- শান্তি-শৃঙ্খলার মধ্যে যেন সনাতন ধর্মের শারদীয় দুর্গাপূজা নির্ভয়ে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যথাযথ পালন করা হয়। শারদীয় দুর্গাপূজা নিয়ে কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সজাগ থাকতে হবে কেউ যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় নিয়ে আসা হবে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত বরকল ইউনিয়ন এলডিপির নেতৃবৃন্দরা প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পরিদর্শনে থাকবেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩