
নাটোরের গুরুদাসপুরে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে আনিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে চাঁচকৈড় শিক্ষা সংঘে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু। লিখিত বক্তব্য তিনি দাবি করেন, আনন্দ সিনেপ্লেক্সের মালিক আনিছুর রহমান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩