
সিরাজগঞ্জঃ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সধারন শিক্ষার্থীরা। এ সময় কটূক্তিকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ প্রেস ক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তাড়াশের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
তাড়াশ উপজেলা থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তাড়াশ উপজেলা চত্বর সহ শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে প্রেস ক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশের বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি আমার রাসূলের সৈনিক। আমি যদি তার সাফায়ত পেতে চাই তাহলে অবশ্যই তার আনুগত্য করতে হবে। কিন্তু ভারতে আমাদের মহানবীকে নিয়ে রামগিরি মহারাজ নামে একজন কটূক্তি করেছেন। বিজেপি তাকে সমর্থন করেছে। আমরা মুসলিম হিসেবে এ কটূক্তিকারীর ফাঁসির দাবি জানাই।
মোঃ মঞ্জিল নামে আরেক শিক্ষার্থী বলেন, ভারতের বিজেপির এক নেতা বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার কথা বলেছেন। এছাড়া রামগিরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও ইসলামকে অবমাননা করেছেন। পরে আর কেউ এমন কর্মকাণ্ড যাতে না করতে পারে সেজন্য কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে আমরা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি।
আরেক শিক্ষার্থী নিরব বলেন, আমরা মুসলিম হয়ে আমাদের বিশ্বনবীকে নিয়ে কোনো ধরনে কটূক্তি মেনে নিতে পারি না। ভারতের যে ব্যক্তি আমাদের নবীকে নিয়ে অপমানজনক কথা বলেছেন আমরা তার প্রতিবাদ এবং বিচারের দাবি জানাই।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩