

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরের আরকে রোডস্থ এনজিও ফোরাম-এর হল রুমে বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন, রংপুর ইউনিট এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ইউনিটের সম্মানিত সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার এবং কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর ইউনিটের সম্মানিত উপদেষ্টা মেজর (অব) হারুন অর রশিদ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মেরিনা লাভলী, সংগঠনটির রংপুর ইউনিটের সহ-সভাপতি জনাব তানবীর হোসেন আশরাফী, মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক রেজা, আহসানুল রহমান মিঠুন, মাহবুবুল হক প্রিন্স, আব্দুর রহমান মিন্টু, শান্ত কুমার বর্মন ও মোহাইমিনুল পারভেজ প্রমূখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা বলেন, ইউনিটকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদেরকে আরো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।
সভায় রংপুর ইউনিটে একটি সর্বাধুনিক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ওয়েবসাইটির প্রেজেন্টেশন দেন সাবেক ক্যাডেট সার্জেন্ট মোঃ খাদেমুল ইসলাম।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩