সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মুক্তার হাসানকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন মেরাজুল ইসলাম।
২৫ আগষ্ঠ সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান ও সদস্য সচিব টিএম শাহাদাত হোসেন ঠান্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনায়েতপুর থানা কৃষক দলের যুগ্মসম্পাদক মুক্তার হাসানকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
মুক্তার হাসান ঐতিহ্যবাহী এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনায়েতপুর হাটবণিক সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া জাতীয়তাবাদী আদর্শের চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা এনায়েতপুর থানা বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্যর দায়িত্ব পালন করে আসছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩