১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। সেই সঙ্গে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দাবি-দাওয়া পূরণের ব্যাপারে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে, সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে।
সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই সরকার বানে ভেসে আসা কোনো সরকার না। জনগণ আমাদের সঙ্গে আছে। যত দাবি-দাওয়া আছে, সবই পূরণ করা হবে। ১৬ বছরের যে বৈষম্য, বঞ্চনা এটা কি ১৫ দিনে দূর করা সম্ভব? আমাদেরকে অন্তত ১৬ মাস সময় দিন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩