সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য মেঃ আব্দুল বাবিককে দেওয়ার দাবিতে জন সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। ২৭ আগস্ট মঙ্গলবার সকালে বারুহাস বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেন এবং ইউিপ সদস্য আব্দুল বারিককে প্যানেল চেয়ারম্যান দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হকের বিভিন্ন দূর্ণীতির বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন বারুহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুব দলের আহবায়ক মোঃ আলামিন হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা আজকের পর থেকে ইউনিয়ন পরিষদে মোঃ ময়নুল হককে চেয়ারম্যানের কার্যক্রম না করতে ও পরিষদের৷ আসতে না করেন।
এ ব্যাপারে মোঃ মেম্বর আব্দুল বারিক বলেন, ইউএনও অফিস থেকে প্যানেল চেয়ারম্যানের নাম চাহিলে ১২ জন ইউপি সদস্যর মধ্যে আমাকে ৯ সমর্থন দিয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও হেলাল উদ্দিন মেম্বর বলেন, আমরা ৯ জন সদস্য ইউএনও অফিসে গিয়ে ইউপি সদস্য মেঃ আব্দুল বারিককে প্যানেল চেয়ারম্যান দেওয়ার জন্য দাবি জানাবো।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩